বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

রাণীগঞ্জ কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষের হিউম্যান রাইটস্ এ্যাওয়ার্ড লাভ

  • আপডেট টাইম সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ৬৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলাউর রহমান ঠাকুরকে হিউম্যান রাইটস্ এওয়ার্ড প্রদান করেছে এশিয়া হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন। গত শনিবার ১৪ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকার শাহবাগস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর ভিআইপি সেমিনার কক্ষে আয়োজিত আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনায় প্রধান অতিথি সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী মোহাম্মদ আলাউর রহমান ঠাকুরের নিকট এ এওয়্যার্ড তুলে দেন। ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি এ্যাডঃ মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ভাষা সৈনিক লায়ন শামছুল হুদা, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুণ। অনুষ্ঠানে ফাউন্ডেশনের মহাসচিব মোঃ আর,কে রিপন, সাংবাদিক ফরিদ খান, মোঃ শাওন হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com