বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

পৈলারকান্দি ইউনিয়নে দাঙ্গা মুক্ত করণের লক্ষ্যে আলোচনা সভা

  • আপডেট টাইম শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
  • ৭০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ “ফিকল ছেড়ে কলম ধরি, দাঙ্গা মুক্ত হবিগঞ্জ গড়ি। “পুলিশ জনগনের বন্ধু, সেবাই পুলিশের ধর্ম” হবিগঞ্জের পুলিশ সুপারের এই শ্লোগান কে ব্রত মেনে নিয়েই বানিয়াচং এর প্রতিটি এলাকা দাঙ্গা মুক্ত করার লক্ষ্যে গতকাল বানিয়াচং থানার ১৫নং পৈলারকান্দি ইউনিয়নে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোহাম্মদ সেলিম। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত, সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং থানার ওসি তদন্ত প্রজিত কুমার দাস, ১৫নং ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান খান, সাবেক চেয়ারম্যান খোয়াজ আলী, বিথঙ্গল পুলিশ ফাঁড়ী আইসি শাহরিয়ার আলম, এসআই ধ্রুবেশ চক্রবর্তী, এসআই মোঃ আব্দুস ছত্তার। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগন। সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম বলেন, বাল্যবিবাহ নারী নির্যাতন, ইভটিজিং প্রতিরোধে সকলকে ঐক্যবন্ধ হয়ে কাজ করতে হবে। প্রতিটি পরিবারের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হলে পরিবারের সুখ ও শান্তি আসবে। তিনি আরো বলেন- মোবাইল ফোনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করা হচ্ছে। মোবাইল ফোনসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সঠিক ব্যবহার করতে হবে।
আলোচনা সভা শেষে এলাকার লোকজন আর কখনও মারামারি এবং দাঙ্গা-হাঙ্গামায় লিপ্ত হবেনা বলে হাত তুলে প্রতিজ্ঞাবদ্ধ হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com