বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

শহরতলীর নোয়াগাও গ্রামে টমটম চার্জে অবৈধ বিদ্যুত সংযোগ ব্যবহার করার দায়ে আদালতে মামলা

  • আপডেট টাইম বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯
  • ৫৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নোয়াগাও গ্রামের অবৈধ টমটম গ্যারেজের মালিক মোঃ শামীম আলমের বিরুদ্ধে বিদ্যুত আইন দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিদ্যুত চুরি ও বিলে বকেয়া থাকার অপরাধে ১৮ লাখ টাকার ক্ষতিপূরণ দাবি করে হবিগঞ্জের যুগ্ম ও দায়রা জজ আদালতে এ মামলাটি দায়ের করেন পিডিবির নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার। পিডিবির নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার জানান, ৮ ডিসেম্বর জেলা আইন শৃংখলা কমিটির সভায় সিদ্ধান্ত মোতাবেক বিক্রিয় ও বিতরণ বিভাগ, বিদ্যুত উন্নয়ন বোর্ড হবিগঞ্জ দপ্তরের আওতাধীন এলাকায় ব্যাটারী চালিত টমটম গাড়ীর অবৈধ বিচ্ছিন্ন করার জন্য হবিগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ও সাঈদ মোহাম্মদ ইব্রাহীমকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করে শামীম আলমের গ্যারেজ থেকে ৮০টি অবৈধ টমটমের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ব্যাপারে হবিগঞ্জ বিদ্যুত উন্নয়ন বোর্ড (পিডিবির) নির্বাহী আরো জানান, অবৈধ সংযোগ বিচ্ছিনের অভিযান অব্যাহত ভাবে পরিচালনা করা হবে। যেখানে অবৈধ বিদ্যুত সংযোগ থাকবে সেখানেই অভিযান পরিচালনা করা হবে। তিনি বলেন-আমরা সাধারণ গ্রাহকদের নির্বিচ্ছিন্ন বিদ্যুত দিতে চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com