শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শায়েস্তাগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ২ লাখ টাকা ছিনতাই

  • আপডেট টাইম বুধবার, ৭ মে, ২০১৪
  • ৬১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মুখলিছুর রহমান নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ২ লাখ টাকা ছিনতাই হয়েছে। ছিনতাইয়ের শিকার মুখলিছুর রহমান মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নারায়নপুর গ্রামের বাসিন্দা। গতকাল বিকেলে শায়েস্তাগঞ্জের কদমতলী-নছরতপুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
ব্যবসায়ী মুখলিছুর রহমান গতকাল মঙ্গলবার বিকেলে শায়েস্তাগঞ্জ ইসলামী ব্যাংক থেকে ২লাখ টাকা উত্তোলন করে সিএনজিযোগে বাড়িতে রওয়ানা দেন। সিএনজিটি শায়েস্তাগঞ্জের কদমতলী-নছরতপুর এলাকায় পৌছালে একটি মাইক্রোবাস ওই সিএনজির গতিরোধ করে। এ সময় ওয়াকিটকি হাতে ৫/৬জন লোক নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মুখলিছকে মামলা আছে বলে তাদের গাড়িতে তুলে সিলেটের দিকে রওয়ানা দেয়। গাড়িতে ব্যাপক মারধর করে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। পরে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার হাফিজপুর এলাকায় মুখলিছকে ফেলে চলে যায়। সেখান থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে প্রেরণ করে। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ওসি নিজাম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ছিনতাই হওয়ার খবর তিনি পেয়েছেন, তবে কেউ থানায় এ বিষয়ে কোন অভিযোগ করতে আসেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com