রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার লাখাইয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ নবীগঞ্জে বিজনা নদীতে একটি সেতু নির্মাণের স্বপ্ন দেখছেন এলাকাবাসী শায়েস্তাগঞ্জে র‌্যাবে অভিযান ৩টি এয়ারগান উদ্ধার সৈয়দ মোঃ ফয়সলের হাত ধরে ৩০ বছর পর বিএনপির দখলে হবিগঞ্জ-৪ আসন হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জিকে গউছকে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের শুভেচ্ছা হবিগঞ্জ সদর হাসপাতালে লিফট অপারেটর আছে, আবার নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ

নবীগঞ্জে সরকারি জায়গা ভরাট দখল করে গাছ রোপন

  • আপডেট টাইম বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯
  • ৪৯১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের রায়ঘরবাদে গ্রামের সরকারি জায়গা খাল ভরাট করে দখল, গাছ রোপন, পানি জমে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাজুড়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই গ্রামের আব্দুল্লাহ মিয়া। অভিযোগ সূত্রে জানা যায়, দীঘলবাক ইউনিয়নের রায়ঘরবাদে গ্রামের সরকারি জায়গা খতিয়ান নং- ২২৭, দাগ নং ৪১৬, জেএল নং ৪১, মৌজা- রায়ঘরবাদে, খাল ভরাট করে দখল ও গাছ রোপন করেছে একই গ্রামের মৃত-মনফর উল্লাহর পুত্র এরশাদ উল্লাহ ও তার পুত্র মুজিবুর রহমান, শামীম এবং শাহিন মিয়া গং। গ্রামের পুরোনো ওই খাল মাটি দিয়ে ভরাট করে বিভিন্ন জাতের গাছ রোপন করায় গ্রামের বিভিন্ন বাড়ি ঘরে বর্ষা মৌসুম সহ বিভিন্ন সময়ে পানি জমে যায় এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাই বর্ষা মৌসুমে এলাকার লোকজন চলাচলে সমস্যার সৃষ্টি হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনের প্রতি দাবী জানানো হয়। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসান বলেন, এ বিষয়ে খোজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com