বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

দুর্নীতি বিরোধী সমাবেশে জেলা প্রশাসক ॥ দুর্নীতির সাথে জড়িত হয়ে কেউ নিজের বিপদ টেনে আনবেন না

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ৭৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হবিগঞ্জে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস-২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে হবিগঞ্জ শহরে দুদক ও দুপ্রকের উদ্যোগে এক বর্নাঢ্য র‌্যালী শহরে বের করা হয়। এতে অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও তার অধীনস্থ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান-শিক্ষার্থী, দুদক সমন্বিত কার্যালয় হবিগঞ্জের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান, জেলা দুপ্রকের সাধারন সম্পাদক সাবেক উপাধ্যক্ষ আব্দুজ জাহের সহ শত শত ব্যক্তিবর্গ। এ সময় সকলের হাতে রং-বেরঙের ব্যানার-ফেস্টুন নিয়ে দুর্নীতি বিরোধী শ্লোগানে রাজপথ প্রকম্পিত হয়। একই সময় দুর্নীতি বিরোধী গণস্বাক্ষর সংগ্রহের কার্যক্রমও চলে। পরবর্তীতে জেলা প্রশাসক কার্যালয় সভা কক্ষে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবসের প্রেক্ষাপট নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপ্রক সহ-সভাপতি ডাঃ জমির আলীর সভাপতিত্বে এবং জেলা দুদক সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফজলুল হক। এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দুপ্রক সেক্রেটারী সাবেক উপাধ্যক্ষ আব্দুজ জাহের, দুপ্রক সদস্য সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, দুপ্রক সদস্য লুৎফুন্নাহার স্মৃতি, জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল উল্লাহ। সভা থেকে উপস্থিত সরকারী কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ ও সর্তক করে জানিয়ে দেয়া হয়, কেউ যাতে অর্থের লোভে বশিভূত হয়ে দুর্নীতির সাথে জড়িয়ে না পড়েন। সেই সাথে আরও বলা হয়, যিনি দুর্নীতি করেন তিনি যেন নিজেকে প্রশ্ন করে উত্তর নেন যে, আমি কি সঠিক কাজটি করছি। আমার স্ত্রী-সন্তানরা কি তা মেনে নিবেন। কখনও না কখনও স্ত্রী-সন্তানরা বলবে ঘুষের টাকা আমাদের প্রয়োজন নেই, বাসায় এনো না। আর ঘুষের টাকা দিয়ে কখনও যেমন সন্তান মানুষ করা যায় না, তেমনি সুখে থাকা যায় না, শান্তির ঘুম অশান্তিতে ভরে যায়। তাই সরকারী কর্মকর্তা সহ যে কোন পর্যায়ের ব্যক্তিই হোন না কেন দুর্নীতির সাথে জড়িত হয়ে নিজের বিপদ টেনে আনবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন দুর্নীতির বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষনা করে নিজ ঘর থেকে অভিয়ান শুরু করেছেন তেমনি সারা দেশের ন্যায় হবিগঞ্জেও দুদক দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। হবিগঞ্জ সহ সারাদেশে দুর্নীতি মুক্ত করে একটি সত্যিকারের সুখী সমৃদ্ধশীল ডিজিটাল সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও দুদক উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com