রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

যুক্তরাজ্য সফররত ড. রেজা কিবরিয়ার সাথে গণফোরাম নেতা আবুল হোসেন জীবনের সৌজন্য সাক্ষাত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ৬১৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ যুক্তরাজ্য সফররত গণ ফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়ার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন গণফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নবীগঞ্জস্থ আরজু ডিপার্টমেন্টাল স্টোরের স্বত্ত্বাধিকারী আবুল হোসেন জীবন। এ সময় তার সাথে ছিলেন তার ভাই আমির হোসেন ও আলী হোসেন। সৌজন্য সাক্ষাতকালে ড. রেজা কিবরিয়া তাদের সাথে কুশল বিনিময়সহ পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। কুশল বিনিময় শেষে একান্ত সাক্ষাতকালে তিনি নবীগঞ্জ উপজেলা গণফোরামের সাংগঠনিক কার্যক্রমের সার্বিক খোঁজ খবর নেন এবং জাতীয় পার্টিসহ বিভিন্ন দল থেকে গণফোরামে যোগদান করায় তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়াও তিনি তাঁর পিতা প্রয়াত সফল অর্থমন্ত্রি শাহ্ এ.এম.এস কিবরিয়ার ২৭ জানুয়ারি ১৫তম শাহাদাৎ বার্ষিকি পালন উপলক্ষে নবীগঞ্জে এক স্মরণসভায় উপস্থিত থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, আমি নবীগঞ্জ-বাহুবলের মানুষের পাশে থাকতে চাই এবং সুযোগ পেলে নবীগঞ্জ-বাহুবলকে নিয়ে আমার বাবার উন্নয়ন পরিকল্পনার অসাপ্ত স্বপ্ন পূরণে কাজ করতে চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com