রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জ পৌর বিএনপির ৯নং ওয়ার্ড কমিটির কাউন্সিল সম্পন্ন ॥ স্বরাজ-সভাপতি, কামাল- সম্পাদক, দিলাল- সাংগঠনিক

  • আপডেট টাইম সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
  • ৫৭৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌর বিএনপির ৯নং ওয়ার্ড কমিটির কাউন্সিল সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে গত শনিবার ৯নং ওয়ার্ডে এক সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক ছালিক আহমদ চৌধুরী সভাপতিত্বে ও ১ম যুগ্ম আহবায়ক ডাঃ আব্দুল আলীম ইয়াছিনির পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। এতে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি কাউন্সিল আলাউদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, সাবেক সহ-সভাপতি নাসির আহমেদ চৌধুরী, আলহাজ্ব রুহুল আমিন রফু, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক যুবরাজ গোপ, বিএনপি নেতা মাস্টার ইদ্রিছ আলী, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাউন্সিল সুন্দর আলী, পৌর কৃষকদলের সভাপতি মাষ্টার আব্দুল মন্নান, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিমাংশু সরকার ভজন, সাধারণ সম্পাদক ফারুক মিয়া, ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি রুপ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওয়াছির মিয়া চৌধুরী, পৌর যুবদলের সাবেক আহবায়ক শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, বিএনপি নেতা হাফিজুর রহমান কালন, হীজ স্বরাজ মিয়া, মাসুক মিয়া, বিলাল মিয়া, হারুন মিয়া, আব্দাল মিয়া, স্বপন আহমেদ ডন, পৌর যুবদলের ১ম যুগ্ম সম্পাদক আলমগীর মিয়া, বিএনপি নেতা নীলু মিয়া, রজব আলী, প্রসনজিত দাশ, আনোয়ার মিয়া, ফজল মিয়া, গিয়াস উদ্দিন, ওয়াহিদ মিয়া, কনর মিয়া, মনর মিয়া, আমিন মিয়া, তাঈদ মিয়া, বাবুল মিয়া, আব্দুল আওয়াল, নবীগঞ্জ কলেজ ছাত্রদলের আহবায়ক অলিউর রহমান অলি, জেলা ছাত্রদলের সহ-সম্পাদক রুকন চৌধুরী, শেখ আলিফ উদ্দিন প্রমুখ। কাউন্সিলের হাজী স্বরাজ মিয়া-কে সভাপতি, মোঃ মাসুক মিয়া-কে সিনিয়র সহ-সভাপতি, মোঃ কামাল উদ্দিন তালুকদার-কে সাধারণ সম্পাদক, মোঃ ফিরোজ আলী-কে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে গোপন ব্যলেটের মাধ্যমে শেখ মোঃ দিলাল মিয়া নির্বাচিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com