শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শহরের বাণিজ্যিক এলাকার বন্ধন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ॥ আমানতের নামে গ্রাহকদের ৪ কোটি টাকা নিয়ে গা ঢাকা দিয়েছে সভাপতি, সম্পাদক

  • আপডেট টাইম রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ৭৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বন্ধন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ নামে একটি হায় হায় কোম্পানীর সভাপতি ও সম্পাদক গ্রাহকদের প্রায় ৪ কোটি টাকা আত্মসাত করে গা ঢাকা দিয়েছে। কোম্পানীর সভাপতি এম এ আউয়াল ও সাধারণ সম্পাদক রাজীব গা ঢাকা দেয়ার বিষয়টি প্রকাশ পেলে গ্রাহকরা তাদের হন্যে হয়ে খোজছে। ইতিমধ্যে গ্রাহকরা তাদের টাকা পাবার দাবীতে পৌর মেয়র ও মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতির নিকট লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগে বলা হয়, হবিগঞ্জ শহরের বানিজ্যিক এলাকায় অবস্থিত বন্ধন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ নামে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষদের নিকট থেকে আমানত গ্রহণ করে আসছে। যার সমবায় মন্ত্রনালয়ের রেজিঃ নং হবি-৮৩২/(১)। কোম্পানীর সভাপতি এম এ আউয়াল ও তার শ্যালক সাধারণ সম্পাদক রাজীব প্রায় ১শ জন গ্রাহকের নিকট থেকে প্রায় ৪ কোটি টাকা আমানত সংগ্রহ করেছে।
অভিযোগে বলা হয়, গত ১ ডিসেম্বর থেকে কোম্পানীর সভাপতি এম এ আউয়াল ও সাধারণ সম্পাদক রাজীব গ্রাহকদের প্রায় ৪ কোটি টাকা নিয়ে গা ঢাকা দিয়েছেন। গ্রাহকদের নিকট থেকে আমানত সংগ্রহ করে শহরে নামে বেনামে জায়গা ক্রয় করেছে। এদিকে ১ ডিসেম্বর থেকে এম এ আউয়াল ও রাজীব আত্মগোপন করায় গ্রাহকরা তাদের হন্যে হয়ে খোজাখোজি করে কোন সন্ধান পাননি। এ অবস্থায় বাধ্য হয়ে ১৭ জন গ্রাহক যৌথ স্বাক্ষরে পৌর মেয়র মার্চেন্ট এসোসিয়েশনে অভিযোগ দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com