বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ সমাজ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ৪৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সমাজ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে গরীব, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও সমাজ উন্নয়ন সংস্থা দরিদ্রদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করেছে। গতকাল শনিবার বিকেলে বানিয়াচঙ্গ উপজেলার কাগাপাশা জনতা উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সাভার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরফ উদ্দীন আহম্মেদ চৌধুরী ইকবাল। স্কুলের গভর্নিং বডির সভাপতি মনসুর চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক কৃপেন্দ্র দাশের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি সায়েদুজ্জামান জাহির, জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর উদ্দীন, এডঃ মাহফুজুর রহমান খোকন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার প্রমূখ।
উল্লেখ্য, হবিগঞ্জ সমাজ উন্নয়ন সংস্থা মাসের প্রথম শনিবার কাগাপাশার চানপুর গ্রামে বিনামূল্যে চিকিৎস্যা ক্যাম্প পরিচালনার পাশাপাশি ফ্রি মেডিক্যাল ক্যাম্প, ফ্রি রক্ত পরীক্ষা সহ বিভিন্ন ধরনের সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com