শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের বিরুদ্ধে রেড এলার্ড ঘোষণা দিলেন ওসি

  • আপডেট টাইম শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯
  • ৭২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের বিরুদ্ধে রেড এলার্ড ঘোষণা করলেন সদর থানার ওসি মোঃ মাসুক আলী। এ বিষয়ে গতকাল শুক্রবার বিকেলে সদর থানার পক্ষ থেকে হাসপাতাল প্রাঙ্গণে জরুরী বিভাগের সামনে সচেতনতা মূলক এক ব্যানার স্থাপন করা হয়েছে। এ ব্যানারে সদর থানার ওসি ও ডিউটি অফিসারের মোবাইল নাম্বারসহ নানা উপদেশ প্রদান করা হয়েছে। এতে আরও বলা হয়েছে হাসপাতালে কর্তব্যরত ডাক্তার ছাড়া অন্য কারোও সাথে রশিদ ছাড়া কোন লেন-দেন না করতে। কোন দালাল ও প্রতারকের খপ্পড়ে না পড়ে সরাসরি হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে। এবং হাসপাতাল প্রাঙ্গণে কোন দালাল বা প্রতারকদের দেখা গেলেই পুলিশকে অবগত করতে বলা হয়েছে। এ ব্যাপারে ওসি জানান, পুলিশের কাছে দালালদের একটি তালিকা রয়েছে। তালিকা অনুযায়ী প্রতিদিন সাদা পোষাকে হাসপাতালে অভিযান চালানো হবে। দালালদের রেড এলার্ড ঘোষনা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com