সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শহরে আরসি মিডিয়া সেন্টারের উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ৬৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ মার্কেটে আরসি মিডিয়া সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বাদ আসর দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে আরসি মিডিয়া সেন্টারের উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আবু ছালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকত, প্রতিষ্ঠানের পরিচালক ও হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর উদ্দিন, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি অলিউর রহমান অলিসহ ব্যবসায়ী, সাংবাদিক ও সুধীজন অংশ গ্রহন করেন। এর পূর্বে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালন করেন হবিগঞ্জ কোর্ট মসজিদের ইমাম মুফতি মুজিবুর রহমান খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com