বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে বাল্য বিয়ে পন্ড করে দিয়েছে প্রশাসন ॥ মা-বা ও বরকে কারাদন্ড

  • আপডেট টাইম শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
  • ৭৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার খোঁজারগাও গ্রামের রমিজ আলীর কন্যা স্কুল ছাত্রী সুমি আক্তার (১৫) এর বিয়ে পন্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন বাহুবল। এদিকে বাল্য বিয়ের অপরাধে ওই স্কুল ছাত্রীর বাবা-মা ও বরকে ভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল শুক্রবার দুপুর ১টায় বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খ্রিস্টফার হিমেল রিছিল বিয়ের আসরে পৌছে সেই বিয়ে পন্ড করে দেন। এ সময় ভ্রাম্যমান আদালতে কন্যার বাবা-মাকে ৭দিন ও বরকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়।
জানা যায়, উপজেলার ওই গ্রামের রমিজ আলীর স্কুল ছাত্রী সুমি আক্তার (১৫) এর বিয়ে গতকাল শুক্রবার ধার্য করা হয় তারই প্রতিবেশী কিশোর বর আফজল মিয়া (১৭)’র সাথে। সব আয়োজন সম্পন্ন করে সুমির পরিবার। ঝাকঁ-ঝমকভাবে সাজানো হয় বিয়ে বাড়ির আঙ্গিনা। কনে ও বর পক্ষ বিয়ের জন্য প্রস্তুত হলে এমন সময় হাজির হন সহকারী কমিশনার (ভূমি) খ্রিস্টফার হিমেল রিছিল। দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে তাদের বাল্য বিয়ের কথা কথা স্বীকার করে। তাৎক্ষনিক কন্যার বাবা-মা ও বরকে উপজেলা অফিসে নিয়ে আসে প্রশাসন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে কনের বাবা-মাকে ৭ দিন করে ও বর আফজল মিয়াকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com