সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শহরের বিভিন্ন স্থান থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট টাইম শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
  • ৭৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রশাসন ও হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে হবিগঞ্জ সদর হাসপাতাল ও শহরের বিভিন্ন স্থান থেকে অবৈধ স্থাপনাসহ অস্থায়ী হকার্স উচ্ছেদ করেছে জেলা প্রশাসন ও হবিগঞ্জ পৌরসভা। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপর ১২টা পর্যন্ত জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান ও হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান মিজানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে সহযোগীতা করেন হবিগঞ্জ সদর থানার একদল পুলিশ। উচ্ছেদ অভিযানে শহরের শায়েস্তানগর থেকে শুরু করে চৌধুরী বাজার পর্যন্ত ছোট-ছোট টং দোকান ও অস্থায়ী হকার্সদের উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসন ও পৌরসভার এ যৌথ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জনসাধারণ। কেউ-কেউ আবার বলছেন, এসব অস্থায়ী দোকান ও হর্কাসরা মাদক ব্যবসা থেকে শুরু করে নানা ধরনের অপকর্মে জড়িত থেকে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। হবিগঞ্জ সদর থানার সামন থেকে সদর হাসপাতালের মেইন গেইট পর্যন্ত প্রায় ৭০-৮০টি দোকান ছিল। ননস্টপ এ দোকান গুলোতে ২৪ ঘন্টাই আনাগোনা ছিল নানা পেশার মানুষের। তবে বেশী যাতায়াত ছিল এক শ্রেণীর প্রতারক চক্র। গতকাল এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন স্থানে ঘুরতে দেখা গেছে এদের। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় বর্তমানে এলাকায় স্বস্থি ফিরে এসেছে। জেলা প্রশাসন ও পৌরসভার এমন উদ্যোগ খুবই প্রশংসার দাবিদার।
সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, ইতিপুর্বে বহুবার সদর থানা কর্তৃক তাদের অপসারন করা হলেও সকলের অগোচরে এরা আবারো বসে যায়। তবে এবার কঠোর নজর দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com