বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জে বোনের মামলায় ভাইয়ের ৬ মাসের কারাদন্ড

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯
  • ৬১১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জায়গা সংক্রান্ত বিরোধের ঘটনায় বোনের দায়েরকৃত মামলায় নবীগঞ্জের জামাল মিয়াকে ৬ মাসের সশ্রম কারাদন্ড, ১ হাজার টাকা অর্থদন্ড অনদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারিক আদালত-২। এ মামলায় শিপা আক্তার ও রিপা আক্তারকে বেকসুর খালাস দেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারিক আদালত-২ এর বিচারক তৌহিদুল ইসলাম এ দন্ডাদেশ দেন। আদেশকালে আসামীগণ উপস্থিত ছিলেন। দন্ডাদেশ প্রাপ্ত জামাল মিয়া (৪০) নবীগঞ্জ সদর ইউনিয়নের গোজাখাইড় গ্রামের আরপান উল্লার পুত্র। মামলার বিবরণে জানা যায়, ২৬ অক্টোবর ২০১৭ তারিখে পিতা আরপান উল্লার কাছ থেকে ক্রয়কৃত ১৫ শতক জায়গায় পিলার বসানোর জন্য যান মেয়ে রুমানা আক্তার এ সময় আসামীগণ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রুমানা আক্তারকে প্রাণে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় রুমানা আক্তার নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি দায়ের করলে বিগত ৩০ অক্টোবর ২০১৭ইং তারিখে অভিযোগের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নবীগঞ্জ থানার এসআই মাজহারুল ইসলামকে দায়িত্বভার দেয়া হয়। এসআই মাজহারুল ইসলাম দায়িত্বগ্রহণ করে অভিযোগ তদন্তের অনুমতি চেয়ে আদালতে আবেদন প্রেরণ করেন। পরে আবেদনের প্রেক্ষিতে আদালত মামলার তদন্তের জন্য নবীগঞ্জ থানাকে নির্দেশ দেন। পরে সরেজমিনে তদন্তকালে মামলায় বর্নিত অভিযোগের সত্যতা পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ২৭ ডিসেম্বর ২০১৭ইং তারিখে আদালতে চার্জশীট দাখিল করেন। আদালত মামলার স্বাীগণের সাগ্রহণ ও যুক্তিতর্ক শেষে গতকাল বৃহস্পতিবার দুপুরে আসামী জামাল মিয়াকে ৬ মাসের সশ্রম কারাদন্ড, ১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং মামলার অপর দুই আসামী শিপা আক্তার ও রিপা আক্তারকে বেকসুর খালাস দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com