বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে ফেন্সিডিলসহ ইউপি সদস্য আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ৯১৯ বা পড়া হয়েছে

স্টাফ রির্পোটার ॥ মাধবপুর উপজেলার জগদীশপুর ইউপি সদস্য আক্তার মিয়াকে ২০ বোতল ভারতীয় ভারতীয় ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার খড়কী গ্রামের ইমামউদ্দিনের ছেলে। গতকাল বুধবার বিকাল ৪টায় তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। থানার (দায়িত্বপ্রাপ্ত) অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ জানান জগদীশপুর ইউ/পির ২নং ওয়ার্ডের সদস্য আক্তার মিয়া দীর্ঘদিন ধরে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। বুধবার বিকালে ২০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ পুলিশ তাকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com