সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নাসিরনগর-ছাতিয়াইন সড়কে ডাকাতি ॥ পীরজাদা, বক্তাসহ ১৫ জনের নগদ টাকা ও মোবাইল লুট

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ৬৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রির্পোটার ॥ মাধবপুরের ছাতিয়াইন-নাসিরনগর সড়কের শিমুলঘর-ছাতিয়াইনের মধ্যবর্তী স্থানে মঙ্গলবার দিবাগত রাতে ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা ফান্দাউক দরবার শরীফের পীরজাদা সৈয়দ সালেহ আহাম্মদ মামুন, বিশেষ বক্তা মোঃ মোশারফ হোসেন হেলালীসহ প্রায় ২০ জন যাত্রীর নগদ টাকা, মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। ডাকাতির শিকার্র হাফেজ মওলানা জুন্নুন আহাম্মদ ও ইউপি সদস্য শেখ হাবিবুর রহমান জানান, মঙ্গলবার রাত প্রায় ১১ থেকে ২টা পর্যন্ত ওই সড়কের ছাতিয়াইন-শিমুলঘর এ মধ্যবর্তী ফাঁকা স্থানে ডাকাতরা মাইক্রোবাস ও মোটরসাইকেল আটকিয়ে পীর সাহেব, হেলালী হুজুর, হাফেজ শেখ আতিকুর রহমান, সোহাগ লস্কর, মাওলানা কাজী জুনায়েদ আহাম্মদ, শেখ শরীফ উদ্দিন, মোঃ সাচ্চু মিয়া, মোঃ নুরুল ইসলামসহ অনেকেই আটকিয়ে নগদ টাকা, মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এ সময় হেলালী হুজুরের মাইক্রোবাস ও মোটরসাইকেল ডাকাতরা ভাংচুর করে আতংক সৃষ্টি করে। খবর পেয়ে খান্দুরা গ্রামের সাবেক সংসদ সদস্য সৈয়দ মোর্শেদ কামালের পুত্র সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান লোকজন নিয়ে রাত প্রায় ৩টার দিকে ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির ইনচার্জকে অবহিত করেন। খবর পেয়ে বুধবার সকালে হবিগঞ্জে সিনিয়র সহকারি পুলিশ সুপার(মাধবপুর সার্কেল) মোঃ নাজিমউদ্দিন ও ফাঁড়ির ইনচার্জ মোঃ কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com