শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

প্রযুক্তির সঠিক প্রয়োগ করে প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন করা সম্ভব-এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ মে, ২০১৪
  • ৫৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি বলেছেন, ডিজিটাল প্রযুক্তির সঠিক প্রয়োগ এবং সর্বাধিক ব্যবহার নিশ্চিত করে 1.jpeg1বাংলাদেশে প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন করা সম্ভব। তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের যুব সমাজ যাতে উন্নত বিশ্বের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যেতে পারে বর্তমান সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহন করেছে।
তিনি গতকাল সোমবার হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে ৩ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের অধীনে জেলা প্রশাসন এই মেলার আয়োজন করে।
জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ জাহান আরা খাতুন। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ নাছির উদ্দিন ভূইয়া, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দিলীপ কুমার বণিক ও জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো. আলমগীর খান। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুর রউফ।
এমপি আবু জাহির পরে অতিথিদের নিয়ে মেলায় স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০টি স্টল সহ বিপুল সংখ্যক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। আগামী বুধবার মেলার সমাপ্তি হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com