বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
  • ৫৫৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বালু বোঝাই ট্রাক্টরের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে চুনারুঘাট উপজেলার দেউন্দি-শায়েস্তাগঞ্জ সড়কের বদরগাজী গাংপাড় নামকস্থানে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় আক্কাছ মিয়ার (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত আক্কাছ মিয়া উপজেলার বদরগাজী (কাঠালবাড়ী) গ্রামের সিরাজ মিয়া সরদারের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, আক্কাছ মিয়া দুবাই প্রবাসী। গত ছয় মাস আগে দেশে ফিরেছেন। গতকাল (সোমবার) পাশ্ববর্তী হলহলিয়া গ্রামের মোঃ সোলাইমান মিয়ার বিয়ের দাওয়াতে যাবার জন্য বাড়ী থেকে মোটরসাইকেল নিয়ে রওয়ানা দেন। এ সময় গাংপাড় নামকস্থানে রাস্তার পাশে বালুর স্তুপের কাছে একটি বালু বোঝাই ট্রাক্টর তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে রাস্তায় মারা যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com