শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

সিলেটে গণফোরামের পরিচিতি সভা ॥ তৃণমৃল পর্যায়ে সংগঠনকে সু-সংগঠিত করার আহ্বান

  • আপডেট টাইম রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
  • ৭৮৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সিলেট জেলা ও মহানগর গণফোরাম আহ্বায়ক কমিটির সাংগঠনিক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শহরের দারুচিনি রেষ্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেম সিলেট মহানগর কমিটির আহবায়ক এডঃ এমদাদুল হক। গণফোরাম মহানগর কমিটির সদস্য সচিব আশরাফ হোসেন এর পরিচালনায় পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে গনফোরামের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা আহবায়ক এডঃ আনসার খাঁন আয়োজিত সভায় গণফোরাম সিলেট জেলা ও মহানগর কমিটির দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দের সাংগঠনিক পরিচিতি তুলে ধরেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নবীগঞ্জ উপজেলা গণফোরামের আহ্বায়ক আবুল হোসেন জীবন, এডঃ কানাই লাল দাস, এডঃ শেখ আব্দুল কাদির, সিলেট জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার শিবু প্রসাদ দাস। এতে বক্তব্য রাখেন, সিলেট মহানগর গণফোরামের যুগ্ম সদস্য সচিব আবুল হোসেইন, আবু জাফর শিহাব, গনফোরাম নেতা মোঃ মনসুর ঘুরী, ডাঃ শাহ আজাদ আলী, সালেহ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব আব্দুর নুর, নিমল চন্দ্র ধর, আনিসুল হক, নজরুল ইসলাম আজাদ, বিশ্বনাথ উপজেলা শাখার সদস্য সচিব তরিকুল ইসলাম শামিম, গনফোরাম নেতা আব্দুল হামিদ ইমরান, রুহুল আমীন ইমরান প্রমুখ।
সভায় প্রধান অতিথি এডঃ আনসার খাঁন ও বিশেষ অতিথি আবুল হোসেন জীবন তাদের বক্তব্যে বৃহত্তর সিলেট বিভাগের প্রতিটি জেলা ও উপজেলার ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি গঠন করে তৃণমুল পর্যায়ে সংগঠনকে সংগঠিত করে গণফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়ার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com