বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

এ কেমন শক্রতা ॥ নবীগঞ্জে বিষ ঢেলে লক্ষ লক্ষ টাকার মাছ নিধন

  • আপডেট টাইম শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
  • ৯৫৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের সুজাপুর গ্রামে পুর্ব আক্রোশে গতকাল শুক্রবার ভোর রাতে একটি মৎস্য ফিশারীতে বিষ প্রয়োগ করে প্রায় ১১ লাখ টাকার মাছ ক্ষতি সাধিত করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ফিরাশীরের মালিক সজলু মিয়া বাদী হয়ে একই গ্রামের ৬ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। ফলে তদন্ত কর্মকর্তা এসআই ফিরোজ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামের আব্দুল মন্নাফের ছেলে সজলু মিয়া এবং মৃত ইন্তাজ উল্লার ছেলে এলাইছ মিয়া যৌথভাবে জমি লীজ নিয়ে বিশাল জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে ফিশারীর করে আসছে। অতি সম্প্রতি সুজাপুর গ্রামের কামিজ উল্লার ছেলে আব্দুল লতিফ, আব্দুল জলিল, আউয়াল, জুলু মিয়াগংদের বিরুদ্ধে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। পুর্ব বিরোধের জের ধরে গতকাল শুক্রবার ভোর রাতে উল্লেখিত লোকজনসহ তাদের সঙ্গীয় লোকদের নিয়ে গোপনে উক্ত ফিশারীতে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে প্রায় ১১ লাখ টাকা ক্ষতি সাধিত করে। ঘটনার খবর পেয়ে এলাকার শত শত মানুষ ফিরাশীর পাড়ে ভিড় জমায়। ফিরাশীতে বিপুল পরিমান মাছ মরে ভেসে উঠে। কান্নায় ভেঙ্গে পড়েন ফিশারীর মালিকগণ। স্থানীয় লোকদের অভিমত এ কেমন শক্রতা !।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com