বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচংয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ৫৮৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড দেয়া হয়েছে। গতকাল (সোমবার) বিকালে উপজেলা সদরে অবস্থিত স্থানীয় বড়বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে পেয়াজের উচ্চমূল্য, মেয়াদোত্তীর্ণ পণ্য বিপণন, লাইসেন্স বিহীন ও রাস্তা দখল করে ব্যবসা করাসহ বিভিন্ন অপরাধে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মামুন খন্দকার এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালত চলাকালে বানিয়াচং থানার সেকেন্ড অফিসার আব্দুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ও সংশ্লিষ্ট বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন। ভ্রাম্যমান আদালত পেয়াজের উচ্চমূল্য, মেয়াদোত্তীর্ণ পণ্য বিপণন এর অপরাধে মুুদি দোকানদার আলমগীর মিয়াকে ১০ হাজার, জুয়েল মিয়া ৫ হাজার, মুবিন উদ্দিন ৫ হাজার, শাবাজ মিয়া ৫ হাজার, আশরাফ উদ্দিন ৩ হাজার ও হাফিজুর রহমানকে ২ হাজারসহ ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় বিভিন্ন ফার্মেসী ও সরকারী রাস্তা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানেও অভিযান চালানো হয়। এ সময় ব্যবসায়ীদের উদ্দেশ্যে ইউএনও মোঃ মামুন খন্দকার বলেন, পরবর্তীতে অভিযানে কোন ব্যবসা প্রতিষ্ঠানে বিএসটিআই এর অনুমোদন নেই এ রকম পণ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com