রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ জেলার সর্বোচ্চ আয়কর পরিশোধকারী আহছান কবীর তানজীম ও সাইদাতুন্নিছাকে ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ৬৩৯ বা পড়া হয়েছে
SONY DSC

প্রেস বিজ্ঞপ্তি ॥ ২০১৮-২০১৯ অর্থবছরে জেলার সর্বোচ্চ আয়কর পরিশোধকারী হিসেবে হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার মেসার্স শরীফ স্টোরের স্বত্ত্বাধিকারী মোঃ শফিকুল ইসলামের স্ত্রী সাইদাতুন্নিছা ও বড় ছেলে মোঃ আহছান কবীর তানজীমকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড। প্রথমবারের মতো তারা এ সম্মাননা অর্জন করেন। জাতীয় আয়কর সপ্তাহ-২০১৯ উপলক্ষে গত ১৩ নভেম্বর মঙ্গলবার সকালে সিলেট শহরের মোহাম্মদ আলী জিমনেসিয়াম অটোরিয়ামে আয়োজিত সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের সম্মাননা ও সনদ প্রদান অনুষ্ঠানে তাদেরকে এ ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ, সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ কামরুল আহসান বিপিএম (বার), সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম, সিলেট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার গোলাম মোঃ মুনির, সিলেটে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি এটিএম শোয়েব ও সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি মোঃ আবুল ফজল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com