সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুলে বিদায় অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্টিত

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ৭০৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেছেন, ‘শুধু শিক্ষা নয়, সুশিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি স্কুলকে এগিয়ে নিতে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান এবং পৌর পরিষদ-সহ এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সকলের প্রচেষ্টায় এই বিদ্যালয়টি একদিন মহাবিদ্যালয় হবে। গতকাল ১৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুল আয়োজিত স্কুলের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের ‘বিদায় অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ ২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। কাউন্সিলর মোঃ আলাউদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম।
বক্তব্য রাখেন সমাজসেবক শেখ শাহনূর আলম সানু, সমাজ সেবক শিহাব আহমেদ চৌধুরী, স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শেখ মোঃ জালাল উদ্দিন, অভিভাবক হেলাল আহমেদ ও দেবী রাণী দাশ প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিন এবং পবিত্র গীতাপাঠ করেন স্কুলের সহকারী শিক্ষক শিল্পী মাহিষ্য দাস। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের সহকারী শিক্ষক সুকান্ত দাশ। সংবর্ধিত অতিথি সমাজসেবক অবনী মোহন দাশের উদ্দেশ্যে অভিনন্দনপত্র পাঠ করেন স্কুলের সহকারী শিক্ষক নারায়ণ চন্দ্র দাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার সহকারী কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তী। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরী, হিসাব সহকারী জুয়েল চৌধুরী, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন কিশোর রায়, সহকারী শিক্ষক তাছলিমা বেগম, ইকবাল হোসেন, মুক্তা রায়, অভিভাবক দুলাল মিয়া প্রমূখ। অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা সমাপনী শিক্ষার্থীদের প্রবেশপত্র ও পরীক্ষা সামগ্রী এবং ২০১৭-১৮ খ্রিস্টব্দে বৃত্তিপ্রাপ্ত ৬ জন ছাত্রছাত্রীকে সনদ ও আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com