শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার প্রশিক্ষণ বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯
  • ৬২৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক প্রশিক্ষণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩ নভেম্বর সকালে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণ বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মাওঃ আব্দুল্লাহ আকিলপুরী। এতে প্রধান মেহমান ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওঃ আব্দুল আজিজ। বিশেষ মেহমান ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওঃ মুহসিনুল হোসাইন। বক্তব্য রাখেন জেলা নির্বাহী সভাপতি মাওলানা মোঃ আনোয়ার আলী, জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কদ্দুছ নোমান, জেলা সহ-সভাপতি মাওলানা কাজী হারুনুর রশিদ চৌধুরী, মাওলানা আমিমুল এহসান মাছুম, হাফেজ আব্দুল হামিদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা আশিকুর রহমান।
মেহমানগণ তাদের বক্তৃতায় বলেন, দেশে শান্তি প্রতিষ্ঠা লাভ করতে হলে কুরআন সুন্নাহর আঈন ব্যতিরেখে কোনো ভাবেই সম্ভব নয়। এজন্য আল্লাহ প্রদত্ত বিধানকে আল্লাহর জমিনে কায়েমের লক্ষ্যে কঠোর পরিশ্রম করতে হবে। বক্তারা বলেন, নেতার পরিবর্তন হচ্ছে, নীতিও যার যার সুবিধামত বদলানো হচ্ছে। কিন্তু মানুষের ভাগ্যের কোনো উন্নতিতো হচ্ছেনা বরং অবনতী হচ্ছে। ভারতে লাখ লাখ মুসলমানদের নাগরিকত্ব দেয়া হচ্ছেনা। তাই যে কোনো মুল্যেই হোক দলমত নির্বিশেষে সকল উলামায়েকেরামদেরকে এক ফ্ল্যাট ফর্মে আসতে হবে। তারা আরো বরেন, দক্ষিণ এশিয়া থেকে ইসলাম এবং মুসলমাদেরকে বিতাড়িত করার জন্য ভারত, চীন এবং রাশিয়া পায়তারা শুরু করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com