বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

রেলপথ নিরাপদ ও উন্নত করতে সব ধরনের ব্যবস্থা নেবে সরকার

  • আপডেট টাইম বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯
  • ৮২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বি-বাড়িয়ার মন্দবাগ রেল স্টেশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলপথ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী। তিনি গতকাল হবিগঞ্জ থেকে ঢাকা যাবার পথে দুর্ঘটনার খবর পেয়েই ঢাকার যাত্রা বাতিল করে ঘটনাস্থলে ছুটে যান। পরে তিনি বি-বাড়িয়া হাসপাতালে আহতদের দেখতে যান। এ সময় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুষ্টু তদন্তের মাধ্যমে দুষিদের শাস্তি দেয়া হবে। নিহত ও আহতদের আর্থিক সহায়তা দেবে সরকার। দুর্ঘটনা রোধে ও রেলে আধুনিকায়নে জননেত্রী শেখ হাসিনার সরকার অনেক বড় বড় প্রকল্প গ্রহণ করেছে। রেল পথকে আরো উন্নত ও নিরাপদ করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। পরে তিনি ব্যাক্তিগত তহবিল থেকে আহতদের আর্থিক সহযোগিতা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com