বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গে ভোক্তা অধিদপ্তরের অভিযান ৩ প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯
  • ৫১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার নতুন বাজারে অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুপুরে পরিচালিত এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, পোড়া তেল ব্যবহার ও খাদ্য দ্্রব্যে মেয়াদউত্তীর্ণের তারিখ ব্যবহার না করায় হযরত শাহপরান বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা, মূল্য তালিকা না রাখা, পেয়াজের অতিরিক্ত মূল্য নেয়া ও ইঁদুরে কাটা পণ্য বিক্রি করার অপরাধে বাজারের নাসির স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা এবং অবৈধ ঔষুধ বিক্রি করার অপরাধে উজ্জ্বল ফামেসিকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বাজারে বিভিন্ন রেস্টুরেন্টে খাদ্য দ্রব্য উৎপাদন ও বিক্রির পরিবেশ এবং পেয়াজের ন্যায্য মূল্য তদারকি করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এসআই গৌতমের নেতৃতে বানিয়াচং থানা পুলিশের একটি টিম ও উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর সঞ্জয় রায়। এ সময় অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com