বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জ হাসপাতালে ট্রেন দূর্ঘটনায় আহতদের দেখতে ইউএনও ও মেয়র

  • আপডেট টাইম বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯
  • ৪৩৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বি-বাড়িয়া ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত নবীগঞ্জের একই পরিবারের আহত ৪ জনকে বি-বাড়িয়া হাসপাতাল থেকে নবীগঞ্জ হাসপাতাল নিয়ে এসে ভর্তি করার খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে আহতদের দেখতে হাসপাতাল ছুটে যান নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান, পৌরসভার মেয়র আলহাজ¦ ছাবির আহমদ চৌধুরী, টিএইচও ডাঃ আব্দুস সামাদ ও প্যানেল মেয়র-১ ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম। এ সময় সংরক্ষিত কাউন্সিলর রোকেয়া বেগম, ডাঃ ইমরান আহমদসহ আহতদের স্বজনরা উপস্থিত ছিলেন। আহতরা হলেন নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ গ্রামের চুনু মিয়ার ছেলে আনোয়ার মিয়া (৩২), তার স্ত্রী আসমা বেগম (২৪), শিশু পুত্র রাহুল (১) এবং শ্যালিকা আফসা বেগম (১৫)। নির্বাহী অফিসার আহতদের চিকিৎসার খোজঁখবর নেন এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে ডাক্তারদের প্রতি আহ্বান জানান। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৮ হাজার টাকা এবং মেয়র পৌরসভার পক্ষ থেকে ৫ হাজার টাকা আর্থিক সাহায্য করেন।
এদিকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ বলেন, ট্রেন দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা করা হবে। এদিকে আহতদের খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমানের নির্দেশে ওসি (তদন্ত) গৌতম দাশ এবং সেকেন্ড অফিসার এসআই সামছুল ইসলাম আহতদের দেখতে হাসপাতাল যান এবং তাদের চিকিৎসার খোজখবর নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com