শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বানিয়াচঙ্গে পুবালী ব্যাংকের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯
  • ৭০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পুবালী ব্যাংকের ৬০ বছর পূর্তি উপলক্ষে ব্যাংকের বানিয়াচঙ্গ গুনিনগঞ্জ (গ্যানিংগঞ্জ) বাজার শাখায় বিভিন্ন কর্মসুচি পালন করা হয়। মঙ্গলবার সকালে ব্যাংকের শাখা ব্যবস্থাপক দিপক দাশ, ব্যবসায়ী, গ্রাহক ও অতিথিদের নিয়ে কেক কাটার মধ্য দিয়ে গ্যানিংগঞ্জ বাজার শাখায় ৬০ বছর পূর্তি অনুষ্ঠানের সুচনা করেন। পরে দিনভর ব্যাংকে আসা গ্রাহক, ব্যবসায়ী ও সুধিজনদের সাথে শুভেচ্ছা বিনিময় ও মিস্টি মুখ করানো হয়। বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাফিউজ্জামান খান, সাবেক ব্যবস্থাপক মোঃ ফজলু মিয়া, ৪নং ইউপি চেয়ারম্যান ও বানিয়াচং উপজেলা যুবলীগ সভাপতি রেখাছ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ইউপি সদস্য মোঃ শামছুল আলম, সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ, ম্যাটলাইফ বাদল এজেন্সি’র এফএ বশির উদ্দিন আহমেদ, উপজেলা যুবউন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপার মহিউদ্দিন আগা খান, যুবলীগ নেতা আলতু মিয়া, বিশিস্ট মোশাহেদ মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক দিপক দাশ ব্যাংকের ঐতিহ্য ও গৌরব এবং অর্থনীতির গুরুত্বের কথা উল্লেখ করে বরেন, পুবালী ব্যাংক গ্রাহকদের আস্থার জায়গা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com