শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

চুনারুঘাটে কিশোরী ধর্ষিত দফা-রফার চেষ্টা অব্যাহত

  • আপডেট টাইম সোমবার, ৫ মে, ২০১৪
  • ৫১০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ ৩ দিন অতিবাহিত হলেও এখনো বিচার পায়নি চুনারুঘাটের ধর্ষিতা এক কিশোরী। দরিদ্র ওই কিশোরী টাকার অভাবে মামলাও করতে পারছে না। এরই মাঝে দিন কাটাতে হচ্ছে নিরাপত্তাহীনতার মাঝে। তার এমন কেউ নেই যিনি এগিয়ে আসবেন সাহায্যের হাত নিয়ে। বিষয়টির দফা-রফার চেষ্টাও চলছে।
এলাকাবাসীরা জানান, উপজেলার গাজীপুর ইউনিয়নের কারিশাবস্তি গ্রাম এলাকায় নবপ্রতিষ্টিত আশ্রায়নের বাসিন্দা জনৈক সর্বহারা কিশোরী কন্যা (১৩) কে গত বৃহস্পতিবার রাতে ৪ ব্যক্তি তার ঘরে প্রবেশ করে পর্যায়ক্রমে ধর্ষণ করে। এ সময় তার শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষকরা পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে শনিবার রাতে এ নিয়ে সালিশ বসে। ওই সালিশে কারিশা বস্তি গ্রামের আঃ হক, চেকানগর গ্রামের আলতা মিয়াসহ অনেক গ্রামবাসি উপস্থিত ছিলেন। এক পর্যায়ে সালিশ পন্ড হয়ে যায়। গতকাল রবিবার ওই ধর্ষিতা, আশ্রয়নের বাসিন্দা জিতু মিয়া, খালেক, জাহিরসহ ৮/১০ জন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে উপস্থিত হয়ে বিচারের দাবী জানায়। নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই কিশোরী তার কার্যালয়ে এসে বিচার প্রার্থী হয়েছে। কিশোরী বলেছে, তার মা কাজের সন্ধানে গত ১০/১২ দিন যাবৎ ভাটি অঞ্চলে রয়েছেন। এ সুযোগে ওই ৪ ব্যক্তি তাকে ধর্ষন করে। এ ব্যাপারে মুত্তিযোদ্ধা আঃ হামিদ বলেন, গুচ্ছ গ্রামে বসবাসকারী বহিরাগত কিছু লোকের প্ররোচনায় মেয়েটি এমন মিথ্যা অভিযোগ এনেছে। এটা ষড়যন্ত্র। অপরদিকে স্থানীয় ইউপি সদস্য আঃ নুর ঘটনাটি শুনেছেন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com