সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বানিয়াচংয়ে মুক্তিযোদ্ধা চত্বর যানবাহনের দখলে

  • আপডেট টাইম বুধবার, ৬ নভেম্বর, ২০১৯
  • ৪৮৪ বা পড়া হয়েছে

সংবাদদাতা ॥ বানিয়াচং বড়বাজারের মুক্তিযোদ্ধা চত্বর থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করার পর এখন সেখানে জিপ, টমটম, মাইক্রোবাস, ঠেলাগাড়ি এমনকি ট্রাক স্ট্যান্ডে পরিণত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে লাল কাপড় দিয়ে সীমানা নির্ধারণ করে দেয়ার পরও এসবের তোয়াক্কা না করে যানবাহন রাখার জন্য জায়গা করে দিয়ে অবৈধ ফায়দা লুটছে। যানবাহন না রাখার জন্য ভূমি অফিসের তহশিলদার বারবার মৌখিকভাবে যানবাহন মালিকদের নিষেধ করার পরও এর তোয়াক্কা করা হচ্ছে না।
সরেজমিনে দেখা যায়, মুক্তিযোদ্ধা চত্বরের দোকানপাট উচ্ছেদ করা হলেও দখলে দিয়ে যানবাহন। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। এই বিষয়ে কয়েকজন মুক্তিযোদ্ধা জানান, আমরা ব্যক্তিগতভাবে তহশিলদারের সাথে পুনরায় দখল হওয়া চত্বর নিয়ে কথা বলেছি। তিনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আমাদের আশ্বস্থ করেছেন। তাদের বক্তব্য তাহলে যারা ছোটখাটো ব্যবসাপাতি করতো তাদের কি দোষ ছিল। তারা-ই তো আবার ব্যবসা করতে পারে। তাই প্রশাসনের কাছে অনুরোধ মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখিয়ে এই জায়গাটি খালি করে স্থায়ী সীমানা দেয়া এবং তারা দ্রুত চত্বরের কাজ শেষ করার জন্য স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানান তারা।
এই বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) মতিউর রহমান খানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারি লাল নিশান দেয়ার পরও যারা সরকারের এই আদেশ অমান্য করে চত্বরে প্রবেশ করেছে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com