শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে ছোট বাচ্চাদের ঝগড়া কেন্দ্র সংঘর্ষে মহিলা, শিশুসহ আহত ২৫

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ৫৭৯ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের ধুলচাতল গ্রামে ছোট বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলা, শিশুসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত সাদিক মিয়া (৫০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত ১৬ জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। জানা যায়, উপজেলার উল্লেখিত গ্রামের আবু মুসার পুত্র জুবায়ের মিয়ার সাথে একই গ্রামের আ্দুল লতিফের ছেলে জাকিরের ঝগড়াকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উল্লখিত লোকজন আহত হয়। আহত আবু মুসা (৫৫), তারেক আহমেদ (১৮), আবু ছাদ্দেক (১৫), আক্তার মিয়া (২৪), সৈয়দা বেগম (৪৫), আবু সামা (৫০), সাইফুর রহমান (১৯), মায়া বেগম (৪৫), আব্দুল লতিফ (৭০), সাজু বিবি (৫০), রমজান মিয়া (৩০), মুন্নি আকতার (৮), সাহেল মিয়া (১৮), সালেয়া বেগম (৩৫), নেহার বিবি(৫০) ও জ্যেৎসা বেগম (২৬) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে অপর আহতদের বিভিন্ন প্রাইভেট কিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com