সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুর থেকে বিদেশী পিস্তলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

  • আপডেট টাইম সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
  • ৫৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার মনতলা তেমুনিয়া থেকে একটি চাইনিজ বিদেশী পিস্তলসহ মোঃ ফয়সল মিয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার অ্যাডিশনাল এসপি মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই জায়গায় অভিযান চালানো হয়। এ সময় তার কাছ একটি বিদেশী চাইনিজ পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জানা যায়, আটককৃত ফয়সল উপজেলার শ্রীধরপুর গ্রামের হাদিস মিয়ার পুত্র। সে ওই এলাকায় বিয়ে করে দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। এসপি যোবায়ের আরও জানান, তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com