সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শহরে বিএসআরএম এর সৌজন্যে সৌন্দর্য বর্ধন ও সবুজায়ন প্রকল্পের উদ্বোধন

  • আপডেট টাইম বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
  • ৮০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মধ্যভাগে সদর থানা, হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল, জেলা পরিষদ ও সার্কিট হাউজের সামনের রাস্তা ও মুক্তিযোদ্ধা চত্বর রোড ডিভাইডার সৌন্দয্য বর্ধন ও সবুজায়ন প্রকল্প বাস্তবায়ন করেছে বিএসআরএম। মঙ্গলবার সকাল ১১টায় এই প্রকেল্পর উদ্ধোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির।
প্রধান অতিথির বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, হবিগঞ্জ শহর এতদিন অবহেলীত ছিল। এখন সরকারীভাবে পুরাতন খোয়াই নদীতে নান্দনিক প্রকল্প, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মুক্তিযোদ্ধা চত্বর থেকে এম এ মোতলিব চত্বর পর্যন্ত রোড ভিভাইডার বাস্তবায়ন হলে শহরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি যানজট কমে আসত। তিনি বিএসআরএম কর্তৃক শহরের সৌন্দর্য বর্ধন ও সবুজায়ন প্রকল্প বাস্তবায়ন করায় ধন্যবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, কাউন্সিলার শেখ উম্মেদ আলী শামীম, গৌতম রায়, নুর হোসেন, মোহাম্মদ আলমগীর, সচিব ফয়েজ আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, এডভোকেট শাহ ফখরুজ্জামান, রাসেল চৌধুরী ,বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকনও ইত্যাদি এডঃ এর সত্ত্ব¡াধিকারী টিপু চৌধুরী।
হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান জানান, এই প্রকল্পের মাধ্যমে শহরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি আকর্ষনীয় রোড ডিভাইডারে বিভিন্ন সচেতনতামূলক শ্লোগান ব্যবহার করা হয়েছে। যেমন ‘প্রাকৃতিক গ্যাস, পানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন’ ‘সিট বেল্ট ছাড়া গাড়িতে নয়’ ‘রাস্তায় হাটার সময় মোবাইল নয়’।
তিনি আরও জানান, মুক্তিযোদ্বা চত্বরের ফোয়ারার জন্য দুটি মোটর বসানো হয়েছে। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই ফোয়ারা। রেডা ডিভাইডারে এবয় ফোয়ারায় লাগানো ফুল গাছের দেখভালের জন্য দুইজন লোককে দায়িত্ব প্রদান করা হয়েছে।
প্রকল্প বাস্তবানকারী ইত্যাদি এডঃ এর সত্বাধিকারী টিপু চৌধুরী জানান, হবিগঞ্জ পৌরসভার সবছেয়ে গুরুত্বপূর্ণ এলাকায় ৩২ হাজার বর্গ মিটার এলাকাজুড়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। মুক্তিযোদ্ধা চত্বর এবং রোড ডিভাইডারে গোলাপ, গাদা, টগর, রঙ্গন, চায়না পাতাবাহারসহ ৬ ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে। রোড ডিভাইডারে লাইট বক্স লাগানো হয়েছে ১২টি। যেগুলোতে ব্যবহার করা হয়েছে পদ্মা সেতা, কর্ণফুলি টানেল, শাহ আমানত সেতু, রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পসহ সরকারের বিভিন্ন মেগা প্রকল্পের ছবি। রাতের বেলা এই লাইট পোস্ট এবং ফোয়ারা শহরের সৌন্দর্য অনেক বাড়িয়ে দিবে।
তিনি আরও জানান, বিএসআরএম সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন শহরের সৌন্দর্য বৃদ্ধি ও সবুজায়নের লক্ষে এই প্রকল্প বাস্তবায়ন করেছে। হবিগঞ্জ পৌরসভা ছাড়াও সুনামগঞ্জ ও শ্রীমঙ্গল পৌরসভা এবং সিলেট সিটি কর্পোরেশনেও এ ধরনের প্রকল্প গ্রহণ করেছে বিএসআরএম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com