বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বিদায়ী জেলা প্রশাসককে দৈনিক বিজয়ের প্রতিধ্বনি সম্পাদকের ব্যতিক্রমী শুভেচ্ছা

  • আপডেট টাইম বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
  • ৬১২ বা পড়া হয়েছে

সদ্য পদোন্নতি পাওয়া ও বিদায়ী হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদকে সংবর্ধনা দিচ্ছেন হবিগঞ্জের বিভিন্ন সংগঠন। সংগঠনগুলো কিংবা মানুষজন তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানালেও ব্যতিক্রমী এক শুভেচ্ছা জানিয়েছেন বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার সম্পাদক আনিছুজ্জামান চৌধুরী রতন। গতকাল মঙ্গলবার তিনি তার স¤পাদনায় প্রকাশিত পত্রিকার কপি জেলা প্রশাসকের হাতে তুলে দিয়ে তাকে বিদায় সংবর্ধনা জানান। এ সময় বিদায়ী জেলা প্রশাসক বলেন, হবিগঞ্জের সাংবাদিকরা পেশার প্রতি আন্তরিক। জনস্বার্থে হবিগঞ্জে প্রশাসনের পক্ষ হতে যে সকল উদ্যোগ নেয়া হয়েছে সবগুলোতে সাংবাদিকরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, হবিগঞ্জ শহরের পুরাতন খোয়াই নদী অবৈধ দখলমুক্ত করার যে কাজ চলছে তা অব্যাহত থাকবে। জেলা প্রশাসকের বদলী এ উচ্ছেদ অভিযানে কোন প্রভাব পড়বে না। উচ্ছেদ অভিযান যথানিয়মেই চলবে। তখন সম্পাদক আনিচ্ছুজামান রতন জেলা প্রশাসককে অভিনন্দন জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com