সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

গোপায়ায় জামে মসজিদ ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯
  • ৬৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের নূরানী জামে মসজিদ ভবনের ২য় ও ৩য় তলা নির্মাণ কাজের উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। শুক্রবার মসাজিদটিতে মাগরিবের নামাজ আদায় করে আনুষ্ঠিকভাবে নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মোনাজাতে অংশ নেন তিনি।
এ সময় গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজ উদ্দিন আহমেদ, নূরানী বাজার কমিটির সাধারণ সম্পাদক হোসাইন মোঃ আক্তার, ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মতিন, শুকুর মিয়াসহ এলাকার মুরুব্বীয়ান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
মসজিদ ভবন নির্মাণ কাজের প্রাক্কালে সংক্ষিপ্ত বক্তৃতায় এমপি আবু জাহির অতীতের ন্যায় এলাকার সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com