শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

রাখে আল্লাহ মারে কে! নবীগঞ্জে অদক্ষ সিএনজি চালকের গাড়ীর নিচে চাপা পড়েও অলৌকিক ভাবে বেচেঁ গেল আড়াই বছরের শিশু মিলাদ

  • আপডেট টাইম রবিবার, ৪ মে, ২০১৪
  • ৫৭২ বা পড়া হয়েছে

ফখরুল আহসান চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ অদক্ষ গাড়ী চালকদের কারণে সড়ক দূর্ঘটনা এখন নিত্য দিনের সংবাদ হয়ে দাড়িয়েছে। প্রতিদিনই ঘটছে ভয়াবহ মর্মান্তিক সড়ক দূর্ঘটনা। এতে প্রাণহানি ও পঙ্গুত্বের ঘটনায় অনেক পরিবার আত্মীয় স্বজন হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন। গতাকাল লাইসেন্স বিহীন এক অদক্ষ সিএনজি চালকের কবল থেকে আড়াই বছর বয়সী এক অবুঝ শিশু অল্পের জন্য রক্ষা পেল। দ্রুতগতির সিএনজি অটোরিক্সার নিচে চাপা পড়েও অলৌকিক ভাবে বেচেঁ যায় মিলাদ মিয়া নামে আড়াই বছর বয়সী শিশুটি। সে প্রাণে রক্ষা পেলেও গুরুতর আহত হয়ে স্থানীয় আউশকান্দি অরবিট প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তার বাবার মোঃ জামাল মিয়া আউশকান্দি হীরাগঞ্জ বাজারের একজন ক্ষুদে ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে গতকাল বিকাল অনুমান সাড়ে ৩টার দিকে। আউশকান্দি হীরাগঞ্জ বাজারে মধ্যবর্তী স্থানে রাস্তার পাশে দাড়ানো ওই শিশুটিকে চাপা দেয় দ্রুতগতিতে সিএনজি অটোরিক্সাটি। অসাধু গাড়ী চালক সিলেট ওসমানী নগর থানার মুতিয়া গ্রামের আমির আলীর পুত্র ইকরাম আহমেদ ও তার গাড়ী (সিলেট-থ ১১-৪১২৩) স্থানীয় জনতা আটক করে। এ রিপোর্ট লিখা পর্যন্ত বিষয়টিকে রফাদফার চেষ্টা চলছে বলে জানা গেছে। এ ব্যাপারে চালককে জিজ্ঞাসা করা হলে সে জানায়, তার লাইসেন্স নেই, তবে গাড়ী চালানোর অভিজ্ঞতা আছে। এ ধরনের অদক্ষ চালকদের কারণে ঘটছে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় প্রাণহানি ও পঙ্গুত্বের ঘটনা। গতকাল প্রত্যক্ষদর্শী অনেকেই বলেন, আমরা নিশ্চিত শিশুটি হয়তো আর নেই। কিন্তু রাখে আল্লাহ মারে কে। সিএনজি তার উপর দিয়ে চলে গেলেও অলৌকিক ভাবে শিশুটি বেচেঁ গেল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com