বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবল মডেল থানা প্রাঙ্গনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

  • আপডেট টাইম রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯
  • ৫৩২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল মডেল থানা প্রাঙ্গনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে ও বাহুবল থানার আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত আলী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুন নূর মানিক, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ আসকার আলী, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, ইউপি চেয়ারম্যান আবদাল মিয়া তালুকদার, ওসি (তদন্ত) আলমগীর কবির, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীন, পুটিজুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোবাশ্বির আহমেদ, বাহুবল মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম. সামছুদ্দিন, যুবলীগ নেতা হুমায়ূন রশিদ জাবেদ, মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক শামীনুর রহমান প্রমুখ। সভা শেষে বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এসআই মোস্তাফিজুর রহমান। সভার শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদর প্রদণি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com