বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা ॥ স্বামী লাপাত্তা

  • আপডেট টাইম শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৮১১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার একটি ভাড়া বাসায় নিপা আক্তার (২৮) নামের এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে ওই নারীর স্বামী শরিফ মিয়া নিখোঁজ রয়েছেন। উপজেলার ব্যাঙ্গাডুবা গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। থানার উপ-পরিদর্শক(এসআই) জহিরুল ইসলাম জানান, ব্রাহহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপড়তলা গ্রামের আহাদ মিয়ার মেয়ে নিপা আক্তার (২৮) চাকরি জন্য মাধবপুর উপজেলার ব্যাঙ্গাডুবা এলাকার হুমায়ুন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। সেখানে তার বোনকে নিয়ে ১ মাস ধরে বসবাস করছিলেন। তার বোন স্থানীয় একটি স্পিনিং মিলে চাকরি করতেন। মাঝে মাঝে নিপার স্বামী বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামের নানু মিয়ার ছেলে শরিফ মিয়া বাসায় আসা যাওয়া করতেন। বৃহস্পতিবার রাতে নিপার স্বামী ভাড়া বাসায় আসেন। রাতে নিপা বাসার মালিকের ঘরে টিভি দেখে তার ঘরে ঘুমাতে যান। কিন্তু সকালে ঘুম থেকে না উঠলে বাড়ির মালিকের সন্দেহ হলে তিনি নিপার খোঁজ নিতে গিয়ে দেখেন দরজা বাইরে থেকে তালাবদ্ধ। পরে বাড়ির মালিক পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এসময় তার স্বামীকে খোঁজে পাওয়া যায়নি। নিপার ভাই সজিব জানান, তার বোনকে হত্যা করা হয়েছে। হত্যাকারীর দৃষ্টামূলক বিচার দাবি করেন তিনি। থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর জানান, নিপার বালিশে রক্তের দাগ রয়েছে। নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। ধারনা করা হচেছ এটি একটি হত্যাকান্ড। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com