বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুর ও চুনারুঘাটে বিজিবি অভিযান ॥ বিপুল পরিমান চা পাতা ও গাঁজা উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ২১ অক্টোবর, ২০১৯
  • ৭৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়ন জেলার মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় পৃথক ৩টি অভিযান চালিয়ে বিপুল পরিমান চা পাতা ও গাজা উদ্ধার করেছে। হবিগঞ্জ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল এম জাহিদুর রশীদ, পিএসসি প্রেরিত বার্তায় এ তথা জানান। জানা যায়, গতকাল বিকেল সাড়ে ৩ টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের সুবেদার মোঃ আতাউর রহমান এর নেতৃত্বে মাধবপুর উপজেলার চিমটিবিল বিওপি’র ছনবাড়ী নামক স্থানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে সাড়ে ৪’শ কেজি ভারতীয় চা-পাতা আটক করা হয়। আটককৃত মাদকের মুল্য প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা।
অপর দিকে গত ১৯ অক্টোবর ব্যাটালিয়নের হাবিলদার মোঃ আয়নাল হক এর নেতৃত্বে চুনারুঘাট উপজেলার গুইবিল বিওপি এলাকার পশ্চিম টিলা নামক স্থান থেকে ১৫০ কেজি ভারতীয় চা-পাতা আটক করা হয়। আটক চা-পাতার মুল্য ৪৫ হাজার টাকা।
অপর দিকে গত ১৯ অক্টোবর বিকেলে ব্যাটালিয়নের সুবেদার মোঃ আবু বক্কর এর নেতৃত্বে মাধবপুর উপজেলার ধর্মঘর বিওপি’র এলাকার আলীনগর প্রাইমারী স্কুলের নিকট থেকে মালিকবিহীন অবস্থায় ১৯ কেজি ভারতীয় গাঁজা আটক করেন। আটককৃত মাদকদ্রব্যের মূল্য প্রায়- ৬৬ হাজার ৫শ শত টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com