সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

লাখাইয়ে হাতুড়ে ডাক্তারের অপচিকিৎসায় রোগীর মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ২১ অক্টোবর, ২০১৯
  • ৬৩৮ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার কৃষ্ণপুর গ্রামে শংকর লাল রায় নামে এক হাতুড়ে ডাক্তারের হাতে চিকিৎসা নিতে এসে মারা গেছেন এক রোগী। গতকাল রবিবার দুপুরে ওই হাতুড়ে ডাক্তারের বাড়িতে ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী ব্রাক্ষনবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার কুলি কুন্ডা গ্রামের মৃত আবু মিয়ার পুত্র তৌহিদ মিয়া ( ৫৫) ঘটনার দিন ওই সময়ে হাতুড়ে ডাক্তার শংকর লাল রায়ের কাছে পায়ে ব্যাথার জন চিকিৎসা নিতে আসে। এ সময় হাতুড়ে ডাক্তার তৌহিদ মিয়াকে ৪টি ইনজেকশন একত্রে মিক্স করে পুশ করেন। এর একটু পরেই তৌহিদ মিয়া ডাক্তারের বাড়িতে মারা যায়।
লাখাই থানার (ওসি) সাইদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় হাতুড়ে ডাক্তারকে আটক করা হয়েছে ও লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com