বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নিখোঁজের ১৫ ঘণ্টা পর নবীগঞ্জে সিএনজি চালকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯
  • ৮২৭ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের নিখোঁজ সিএনজি চালক মামুন মিয়ার (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নিকটবর্তী সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর এলাকার খানপুর গ্রামের একটি খাল থেকে মামুনের লাশ উদ্ধার করা হয়। খালে কচুরিপানা দিয়ে লাশটি ঢাকা ছিল। নিহত মামুন মিয়া নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের আব্দুল মালিক এর পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় মামুন মিয়া নিখোঁজ হন। বাড়িতে ফিরতে বিলম্ব দেখে পরিবারের লোকজন তার খোঁজে বের হন। সিএনজি গাড়ীটি ইনাতগঞ্জ বাজারের সন্নিকটে রাস্তায় পাওয়া যায়। কিন্তু তার খোঁজ পাওয়া যাচ্ছিলনা। গতকাল শুক্রবার সকালে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নিকটবর্তী জগন্নাথপুর এলাকার খানপুর গ্রামের একটি খালে মামুনের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে জগন্নাথপুর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান চৌধুরী ও জগন্নাথপুর থানার ওসি মো. এখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মামুনের মৃতদেহ উদ্ধার করেন। খবর পেয়ে মামুনের স্বজনরাও ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে মামুনের লাশ সনাক্ত করেন। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে সিএনজি চালক মামুনকে পূর্ব আক্রোশের জের ধরে পরিকল্পিতভাবে অপহরণ করে হত্যা করা হয়েছে। লাশ গুম করার উদ্দেশ্যে খুনিরা উল্লেখিত স্থানে লাশ ফেলে রাখে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এখতিয়ার উদ্দিন চৌধুরী লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, সিএনজি চালক মামুনের মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। মামুনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com