সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ ক্যাম্পে কর্মরত বিজিবি সদস্যের মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯
  • ৬৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বিজিবি ক্যাম্পে কর্মরত অবস্থায় আবু তাহের (৩২) নামের এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। সে শেরপুর জেলার নকলা উপজেলার বাসিন্দা। তিনি হবিগঞ্জে নির্মীত বিজিবি ক্যাম্পে পরিচ্ছন্নকর্মীর কাজ করছিলেন। গতকাল শুক্রবার বিকালে ক্যাম্পে কাজ করা অবস্থায় তিনি হঠাৎ করে অসুস্থ্য হয়ে পড়েন। এ সময় বিজিবির সদস্যরা তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
খবর পেয়ে ৫৫ ব্যাটালিয়ন কমান্ডার লেঃ কর্নেল এম জাহিদুর রশিদসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সদর হাসপাতালে ছুটে আসেন। রাতে হবিগঞ্জ সদর থানার এসআই জহির আলী লাশের সুরহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরন করেন।
এ ব্যাপারে কর্থব্যরত ডাক্তার হায়দার আলী জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেল বিস্তারিত বলা সম্ভব হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com