বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে নয়া ওসি আজিজুর রহমানকে বরণ ॥ ইকবাল হোসেনকে সংবর্ধনা

  • আপডেট টাইম শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯
  • ৫০৭ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ থানার বিদায়ী ওসি মোহাম্মদ ইকবাল হোসেনকে বিদায় সংবর্ধনা ও নবাগত ওসি মোঃ আজিজুর রহমান এর বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় নবীগঞ্জ থানা অফিসার ফোর্স এর আয়োজনে থানা প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী। এ সময় বিদায়ী ওসি মোহাম্মদ ইকবাল হোসেন নবাগত ওসি মোঃ আজিজুর রহমান এর হাতে দায়িত্ব হস্তান্তর করেন। উক্ত অনুষ্ঠানে থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাশের সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার এস আই শামসুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, ওসি (অপারেশন) নুরুল ইসলাম ভূইয়া। এ ছাড়াও থানার সকল অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নবাগত ওসি মোঃ আজিজুর রহমানের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়। তিনি ইতিপূর্বে সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জের বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি সুনামগঞ্জ জেলা পুলিশ লাইনে ছিলেন। দায়িত্ব পালনে ওসি সকল শ্রেণী পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com