বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ছেলেকে মারধরের কারণ জানতে গিয়ে প্রাণ হারালেন হতভাগা পিতা

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯
  • ৬৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামে মুতি মিয়া নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে কালনী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুতি মিয়া ওই গ্রামের শুকুর মিয়ার ছেলে। হবিগঞ্জ সদর মডেল থানার এসআই শাহিদ মিয়া জানান, মুতি মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল একই গ্রামের নইম উল্লার ছেলে ফুল মিয়া ও নুর মিয়ার। এর জেরেই মুতি মিয়ার বাকপ্রতিবন্ধী এক ছেলেকে মারধর করে প্রতিপক্ষরা। মুতি মিয়া ছেলেকে মারধরের কারণ জানতে ফুল মিয়ার কাছে গেলে প্রতিপক্ষরা তার উপর চড়াও হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে ফুল মিয়া, নুর মিয়াসহ তাদের লোকজন মুতি মিয়াকে বেধড়ক মারধর করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ইউপি সদস্য লুৎফুর রহমান সাস্তু জানান, মুতি মিয়া ও ফুল মিয়া একই গোষ্ঠীর লোক। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। এর জেরেই এ ঘটনা ঘটেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com