বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নোয়াপাড়া ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে জাবেদ নির্বাচিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯
  • ৭৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী এস এম জাবেদ ঘোড়া প্রতীক ৫৮৯২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ প্রার্থী শেখ মোজাহিদ বিন ইসলাম নৌকা প্রতীক পেয়েছেন ৩২৭৫ ভোট। এ ইউনিয়নে মোট ২১ হাজার ২শ ৬৭ জন ভোটারের মধ্যে ১৩৮৯১ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। এর মধ্যে ১৮০ ভোট বাতিল হয়। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা শান্তির্পূনভাবে ভোট গ্রহন চলে। কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন অবাধ, সুষ্টু ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়। রাত পনে ৮টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান নব নির্বাচিত চেয়ারম্যান এস এম জাবেদের হাতে নির্বাচনী ফলাফলের কপি তুলে দেন। এ সময় মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম শামিম, সায়হাম গ্র“পের অন্যতম পরিচালক এস এম সেলিম উপস্থিত ছিলেন।
১৭ জুলাই ওই ইউনিয়নের ৭ বারের জনপ্রিয় চেয়ারম্যান সৈয়দ মোঃ আলমগীর মৃত্যুবরন করায় নির্বাচন কমিশন চেয়ারম্যান পদটি শূন্য ঘোষনা করে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করেন।
এছাড়া উপজেলার আন্দিউড়া ইউনিয়নে ১নং ওয়ার্ডে মোঃ ছাদেক মিয়া বৈদুৎতিক পাখা প্রতীক ৫২০ ভোট পেয়ে সাধারণ সদস্য নিবার্চিত হয়। তার নিকটতম প্রতিদন্দ্বি মোঃ আফজল চৌধুরী টিওবয়েল প্রতীক পেয়েছেন ৩১২ ভোট। ৯নং ওয়ার্ডে মোঃ আক্তার মিয়া মোরগ প্রতীক ৪৮৭ ভোট পেয়ে সাধারণ সদস্য নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদন্দ্বি মোঃ ওয়াহাব মিয়া ফুটবল প্রতীক পেয়েছেন ৪৪৬ ভোট। এবং ধর্মঘর ইউনিয়নের ৮নং ওর্য়াডে মোঃ সফিকুল ইসলাম মোরগ প্রতীক ৬৬৪ ভোট পেয়ে সাধারন সদস্য নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি মোঃ বিল্লাল মিয়া তালা প্রতীক পেয়েছেন ৫৪৩ ভোট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com