বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ-বানিয়াচং সড়কে সিএনজির ধাক্কায় ২ আইনজীবী গুরুতর আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯
  • ৬০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-বানিয়াচং সড়কে বেপরোয়া সিএনজির ধাক্কায় মোটর সাইকেলে আরোহিত ২ আইনজীবী গুরুতর আহত হয়েছেন। আহত ১ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অপরজনকে হবিগঞ্জ ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টায় অল্লিয়ার ভাঙ্গা ব্রীজে। সূত্রে জানা যায়, অন্যান্য দিনের ন্যায় হবিগঞ্জ কোর্ট শেষে মোটর সাইকেলযোগে গ্রামের বাড়ি বানিয়াচঙ্গে যাচ্ছিলেন অ্যাডভোকেট জসিম উদ্দিন ও অ্যাডভোকেট সামিউল আহমেদ খান। অল্লিয়ার ভাঙ্গা ব্রীজে আসামাত্র পেছন দিক থেকে বেপরোয়া একটি সিএনজি মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়ে যান। পথচারীরা রক্তাক্তবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার অ্যাডভোকেট জসিম উদ্দিনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অ্যাডভোকেট জসিম উদ্দিন এর বাড়ি বানিয়াচং উপজেলা সদরের কাজী মহল্লা গ্রামে ও অ্যাডভোকেট সামিউল আহমেদ এর বাড়ি প্রথমরেখ মহল্লায়। আইনজীবীগণ প্রতিদিন মোটর সাইকেলযোগে পেশাগত কাজে হবিগঞ্জ কোর্টে যাতায়াত করতেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com