শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে বালু উত্তোলন ॥ ৮টি ড্রেজার মেশিন জব্দ

  • আপডেট টাইম শনিবার, ১২ অক্টোবর, ২০১৯
  • ৮১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পানছড়ি আশ্রয়ণ পাহাড়ি এলাকায় ড্রেজার মেশিনে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে।
জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের নির্দেশে চুনারুঘাটের উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নুসরাত ফাতিমা ও থানার ওসি শেখ নাজমুল হকসহ একদল পুলিশ মিলে পানছড়ি এলাকায় অভিযান চালান।
১১ অক্টোবর শুক্রবার রাত ১০ দিকে অভিযান চালিয়ে ৮টি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়। এ সময় চিহ্নিত বালু চোররা পালিয়ে যায়। এলাকাবাসী জানান, এলাকার প্রভাবশালীরা বালু ব্যবসায়ী চক্রের নেতৃত্ব দিচ্ছেন।
এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নুসরাত ফাতিমা বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে তারা কঠোর এবং দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। পানছড়িতে ড্রেজার মেশিনে বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে। এভাবে কাউকে ছাড় দেওয়া হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com