রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচং কাগাপাশা ইউপি চেয়ারম্যান এরশাদ আলীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে গ্রামবাসীর প্রতিবাদ সভা

  • আপডেট টাইম শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯
  • ৬৭৩ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান এরশাদ আলীর বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিভিন্ন পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশে বগী, বাতাকান্দি, বাগহাতা, চমকপুর গ্রামাবাসীর উদ্দোগে গতকাল বৃহস্পতিবার আনন্দ বাজারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৬নং কাগাপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট পঞ্চায়েত ব্যক্তিত্ব মোঃ নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মাইন উদ্দিন, বর্তমান ইউপি সদস্য সাফির উদ্দিন, আব্দুর রউফ, সাবেক মেম্বার জহুর আলী, নুরুল ইসলাম, বাদশা মিয়া, জয়নাল আবেদীন, কামাল হোসেন, ডাঃ জজ মিয়া, আব্দুল জলিল, ডাঃ উসমান গনি, আশিক মিয়া, আব্দুল মতিন, রফিকুল ইসলাম রবি, জাকির হোসেন প্রমুখ। সভায় বক্তারা বলেন, বানিযাচং কাদিরগঞ্জ সডকের মরা কুশিযারা নদীর খেয়া ঘাটের ইজারা টাকা আত্মসাৎ নিয়ে যে কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। যা আদৌ সত্য নয়। এ ইজারার বিষয়ে চেয়ারম্যান এরশাদ আলীর কোন হস্তক্ষেপ নেই। গ্রামবাসীর মাধ্যমে এটা ইজারা দেওয়া হয়। উক্ত টাকা এলাকার মসজিদ, মাদ্রাসা, স্কুল সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় করা হয় এবং এলাকার অসহায় হতদরিদ্র স্কুল পড়ুয়া ছেলে মেয়েদেরকেও সহায়তা করা হয়ে থাকে। সভায় বক্তারা আরো বলেন, অযৌক্তিতভাবে চেয়ারম্যান এরশাদ আলীকে উক্ত ঘটনায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে। চেয়ারম্যান এরশাদ আলী অত্র ইউনিয়নের দায়িত্ব নেয়ার পর থেকে এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চালিয়ে অত্র ইউনিয়নকে আলোকিত করে যাচ্ছেন। ইউনিয়নের বাসিন্দা হিসেবে চেয়ারম্যান এরশাদ আলীর কাছে আমরা কৃতজ্ঞ। ভবিষ্যতে আমাদের চেয়ারম্যান এরশাদ আলীর বিরুদ্ধে অন্যায়ভাবে কোন কিছু করা হলে আমরা বরদাশত করবো না। ষড়যন্তকারীদের দাত ভাঙ্গা জবাব দেয়া হবে বলেও বক্তারা হুশিয়ারী উচ্চারণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com