শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে আবরার হত্যাকান্ডের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

  • আপডেট টাইম শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯
  • ৬০২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন নবীগঞ্জ উপজেলা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নবীগঞ্জ শহরতলীর থানা পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। এ সময় নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক অলিউর রহমান অলির সভাপতিত্বে ও ছাত্র নেতা শেখ শিপন মিয়ার সঞ্চালনায় প্রতিবাদ সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক সায়েদ আহমদ, মুন্সি সাইফুল আলম, শ্যামল আহমেদ, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মুনাইম চৌধুরী উজ্জ্বল, পারভেজ আহমেদ রকি, মিটন আহমেদ, সদস্য জুনাইদ চৌধুরী, সোহাগ তালুকদার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মোফাজ্জ্বল হক, লিমন আহমেদ, জামিল, রিমন, সাজু আহমেদ, ইয়াহিয়া আহমেদ, হাবিবুর রহমান হাবিব, খলিলুর রহমান, আতাউর রহমান, রাজন সালেহ, আফজাল আহমেদ, রাশেদ আহমেদ, সোহাগ চৌধুরী, মাহবুব আহমেদ, ইমন আহমেদ, সেজু আহমেদ, শাফিউর রহমান, তায়েম আহমেদ, রোকশাদ, শাহজাহান, আল-আমিন, কামরুল হাসান, তোফাজ্জল ইসলাম, কলেজ ছাত্রদল নেতা সৈয়দ শিহাব, মনসুর আহমেদ শুভ, আতাউর রহমান শামীম,সামছুর রহমান নাসির, জিহান পারভেজ মজিদ, মো: কপিল উদ্দিন, রাজন দাশ, রুবেল আহমেদ, শাহাঙ্গীর মিয়া, জয় দাশ, আলমগীর আহমেদ, নওশাদ আহমেদ, শেখ ইয়ামিন। এ সময় বক্তারা অবিলম্বে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। এবং সারাদেশে শিক্ষাক্ষনে সন্ত্রাসী কার্যকলাপের দায়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com